275616

শিশুকে ভুট্টাক্ষেতে নিয়ে বৃদ্ধের ধর্ষণ

নীলফামারীর ডিমলায় ৫ম শ্রেণির এক শিশুছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে সেরাজুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সে পূর্ব ছাতনাই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।রোববার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন পূর্ব ছাতনাই গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে এলাকাবাসী সেরাজুলকে আটক করে পুলিশে দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাস্তায় খেলার সময় একা পেয়ে ভুট্টাক্ষেতে নিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে সেরাজুল। এতে ওই শিশুর প্রচুর রক্তক্ষরণ হলে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাশেদুজ্জমান রাত ১২টায় তাকে নীলফামারী আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।

পূর্ব ছাতনাই গ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর ধর্ষককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।ডিমলা থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত