275637

আমি খুব আনন্দিত অনুভব করছি : ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।সোমবার (১১ মার্চ) দুপুরে তিনি এ মন্তব্য করেন।এদিকে কুয়েত মৈত্রী হলসহ বেশ কয়েকটি হলে অনিয়মের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।তবে কয়েকটি সংগঠনের ভোট বর্জনের ঘটনায় তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

অধ্যাপক ড. আখতারুজ্জামান, আমি খুব আনন্দিত অনুভব করছি। আমাদের শিক্ষার্থীরা যেভাবে সুশৃঙ্খলভাবে পারস্পরিক শ্রদ্ধা রেখে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে তা প্রশংসনীয়।তিনি আরো বলেন, এটা আমাদের অনুপ্রেরণা দেয় সামনের দিনগুলোতে ডাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত করার।

ad

পাঠকের মতামত