275864

এনকাউন্টারে নিহত পালওয়ামা হামলার মূল হোতা

ডেস্ক রিপোর্ট।। কাশ্মিরের পালওয়ামায় সন্ত্রাসী হামলার মূল হোতা এনকাউন্টারে নিহত হয়েছে। কাশ্মিরের ট্রাল এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে দু’সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে রয়েছে ওই মূল হোতা মুদাসির আহমেদ খান ওরফে মোহাম্মদ ভাই। নিহত দ্বিতীয় সন্ত্রাসীর নাম খালিদ। ভারতীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। নিহত এ দু’জনই জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। রিপোর্টে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীদের দেহ সনাক্ত করা খুব কষ্ট হচ্ছিল। অনেক সময় পর তাদের পরিচয় সনাক্ত করেন নিরাপত্তা রক্ষাকারীরা।

নিরাপত্তা রক্ষাকারীরা ট্রালের পিংলিশ এলাকা ঘেরাও করে সেখানে তল্লাশি চালায়। সন্ত্রাসীরা ওই এলাকায় আত্মগোপন করে আছে এমন গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে এ অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করা শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে এনকাউন্টার শুরু হয়। কর্মকর্তারা বলছেন, ১৪ই ফেব্রুয়ারিতে পালওয়ামায় যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার পরিকল্পনা এসেছিল জৈশ ই মোহাম্মদের সন্ত্রাসী, স্বল্প পরিচিত মুদাসির আহমেদ খানের মাথা থেকে। সে গ্রাজুয়েট ডিগ্রিধারী একজন ইলেকট্রিশিয়ান। বসবাস করতো পালওয়ামায়। সেই ওই হামলার জন্য গাড়ি ও বিস্ফোরকের যোগান দেয়। ট্রালের মীর মহল্লায় তার বাস ছিল। ২০১৭ সালে যোগ দেয় জৈশ ই মোহাম্মদে।

ad

পাঠকের মতামত