275139

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে হলিউড

বিনোদন প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে হলিউডের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান। এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির অপেক্ষায় আছেন তারা।অনুমতি পেলে ছবিটি পরিচালনা করবেন ‘স্যালভাদর’, ‘আলেকজেন্ডার’সহ বহু বিখ্যাত ছবির পরিচালক-প্রযোজক অলিভার স্টোন। বাংলাদেশ থেকে সুপারভাইজিং পরিচালক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

ফিল্ম লাইফ ফ্যাক্টরি সূত্র জানায়, সম্পূর্ণ ফিকশন ধারায় নির্মিত হবে ছবিটি। এ জন্য বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ষাটটিরও বেশি বই থেকে সাহায্য নিয়ে লেখা হয়েছে চিত্রনাট্য। এরই মধ্যে হলিউড থেকে সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন দুই দফা বাংলাদেশে ঘুরে গেছেন। জানা গেছে, অনুমতি পেলে হলিউড থেকে আসবেন সংশ্লিষ্টরা, শুরু করবেন প্রোডাকশনের কাজ। ১৫ মার্চ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে।

ad

পাঠকের মতামত