274930

সানাই, সালমান ও জেসিয়াকে একি বললেন স্পর্শিয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক : সুহাসিনী অর্চিতা স্পর্শিয়া। দেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মাঝে কিছু দিন বিরতি দিয়ে আবারও কাজে ফিরেছেন। ছোট পর্দার দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে এই সুদর্শনা তরুণীর। বর্তমান সময়ে ভাইরাল হওয়া বেশ কিছু নিয়ে তিনি বলেন, আমি আসলে বুঝি না, এগুলো ভাইরাল হয় কীভাবে! আমরা কী এতই বেকার? মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন এত মাতামাতি করতে হবে? কে কার বাড়ির সামনে গিয়ে চিল্লাচিল্লি করলো,কে কার গেট ভাংচুর করল , কে শরীরে সার্জারি করালো, এসব নিয়ে কেন পড়ে থাকতে হবে? কেনই বা এগুলো ভাইরাল হবে?

আমার মনে হয় আমাদের দেশে বিনোদনের কিছু নেই। আমরা অনেক ব্যয়বহুল একটা শহরে থাকি। এখানে আয়ের থেকে ব্যয় অনেক বেশি। হতাশাও অনেক বেশি। যার কারণে এসব বেশি ছড়াচ্ছে। এগুলো থেকেই মানুষ বিনোদন নিচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার। আমরা যারা পাবলিক ফিগার, মানে যাদেরকে সাধারণ মানুষ অনুসরণ করে, তাদের একটু বুঝেশুনে চলা উচিৎ। শুধু ভাইরাল বা নিজেকে হিট করানোর জন্য এই ধরণের কাজ করা ঠিক না।

পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, আমার মনে হয় না যে, হাতের বাহু পর্যন্ত দেখা গেলে কারো কোনো সমস্যা হবে। আর যদি হয়েও থাকে, তাহলে সেটা তার চোখের সমস্যা, তার মস্তিষ্কের সমস্যা। সেটা আমার হাতের, পায়ের বা পিঠের সমস্যা না।

https://www.youtube.com/watch?v=InEW4r14JoQ

ad

পাঠকের মতামত