275091

১৫৭ জনের কেউই বেঁচে নেই

১৫৭ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির ১৪৯ আরোহী ও আট ক্রুর সবাই মারা গেছেন বলে জানা গেছে। দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে ১৪৯ যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ার ওই বিমানটি বিধ্বস্ত হয়।রোববার সকালে আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ জন ক্রু-সহ ১৫৭ আরোহী নিয়ে বিমানটি কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

দেশটির সরকারি বিমানসংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি বোল বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সংস্থাটি বলছে, বিশোফতু শহরের আশ-পাশে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে বিমানের কোনো আরোহী বেঁচে আছেন কি-না সে ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিতে ১৪৯ জন আরোহী এবং আটজন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সে ব্যাপারে এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

ad

পাঠকের মতামত