275029

হাসপাতালে ১১ শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

তিউনিশিয়ার রাজধানী তিউনিসের একটি হাসপাতালে সদ্য জন্ম হওয়া ১১ শিশুর মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদের রউফ শেরিফ। খবর বিবিসির।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ৮ মার্চের মধ্যে মৃত্যু হওয়া এসব শিশুর সবাইকে সেপটিক শক দেয়া হয়েছে। এ কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

সরকারি ওই হাসপাতালে সদ্যজাতদের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ইউসেফ শাহেদ। মাত্র চারমাস আগেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবদের রফ সেরিফ। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো।

উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে তিউনিশিয়ার সরকারি স্বাস্থ্যসেবার একটা বিশেষ সুখ্যাতি রয়েছে। দেশটি চিকিৎসা পর্যটন থেকে তাদের বার্ষিক আয়ের একটা উল্লেখযোগ্য অংশ আয় করে থাকে।কিন্তু ২০১১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলির ক্ষমতাচ্যুতির পর থেকে এ ব্যবস্থাপনায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সমস্যার পাশাপাশি বর্তমানে যুক্ত হয়েছে ওষুধ সঙ্কট।

ad

পাঠকের মতামত