275020

আগের রাতেই ভোট: তিন প্রিজাইডিং অফিসার আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর ১নং ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোট শুরু হওয়ার আগের রাতেই ভোট দানে সহযোগীতার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ ৩জনকে আটক এবং একই সঙ্গে একটি ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।আটককৃতরা হলেন, প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং আব্দুল আলীম ও বেলাল হোসেন।

রোববার ১০ই মার্চ রাত আড়াইটার দিকে ভোট কারচুপি ঘটনায় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়। এসব তথ্য নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, গভীর রাতে আড়াইটার দিকে ভোট কারচুপি সংবাদের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দ্রটিতে সুষ্ঠু ভোট গ্রহণ করা সম্ভব নয়, এই মর্মে কেন্দ্রটি স্থগিত ঘোষণা এবং অভিযুক্ত প্রিজাইডিংসহ তিনজন আটক করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad

পাঠকের মতামত