বাবার সাথে রাগ করে চট্টগ্রামের তরুণী সিলেটে, অতঃপর…
সম্পর্কে একটু ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি, রাগারাগি কিংবা একটু মান-অভিমান হয়েই থাকে। কথায় বলে, ঝগড়ায় ভালোবাসা বাড়ে। কিন্তু কথাটি কতটুকু সত্য?রাগের বসে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। এমনই একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে।বাবার সাথে রাগ করে চট্টগ্রাম থেকে সিলেটে চলে এসেছে ১৬ বছর বয়সী এক তরুণী। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট নগরীর ধোপাদীঘির পাড় এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার।
তিনি প্রতিবেদককে বলেন, বাবার সাথে রাগ করে মেয়েটি চট্টগ্রাম থেকে সিলেটে চলে এসেছে। রাতে ধোপাদীঘির পাড় এলাকায় সে আছে খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসি।তবে তাৎক্ষণিক মেয়েটির নাম-পরিচয় জানাতে পারেননি ডিউটি অফিসার।




