বোনের সর্বনাশ করল ফুফাতো ভাই
নিউজ ডেস্ক।। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। উভয়ের মাঝে ভালোলাগা তৈরি হলে একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এক সময় বিয়ে করতে রাজি হলেও সম্প্রতি ওই তরুণীকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন প্রেমিক। এ কারণে গত বুধবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলায়।
প্রেমিকের নাম মো. সোহাগ (৩০)। তার বাড়ি উপজেলার মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকায়। এ ঘটনার পর থেকে সোহাগ ও তারা বাবা গা ঢাকা দিয়েছেন। তবে সোহাগের মা রওশানারা বেগম ও বোন বিউটি আক্তার তাদের দীর্ঘ দিনের সম্পকের্র কথা স্বীকার করেছেন।
ভুক্তভোগী প্রেমিকা সাংবাদিকদের বলেন, ‘সম্পর্কে আমরা মামাতো-ফুফাতো ভাইবোন। এক সময় আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর কিছুদিন পর থেকেই সোহাগ বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে বিয়ের কথা বললে সোহাগ বলতো, “পরিবার রাজি হবে না।” তাদেরকে রাজি করাতে হবে বলে কালক্ষেপণ করতে থাকে। সম্প্রতি আমাকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করেন সোহাগ ও তার পরিবার।’
এ বিষয়ে সোহাগের মা জানান, ওই তরুণীকে সোহাগ বাড়িতে আনলে তারা মেনে নিতেন। কিন্তু তরুণী একা তাদের বাড়িতে এসে ওঠায় তারা মেনে নেবেন না। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টা শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’




