বিশাল গ্যাসের খনি পেল সৌদি আরব
নিউজ ডেস্ক।। লোহিত সাগরে বিশাল গ্যাসের খনি আবিস্কার করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি এখবর দিলেও ওই খনিতে কি পরিমান গ্যাসের মজুদ রয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসেব দেয়নি। এ খবরে আরো বলা হচ্ছে সৌদি আরব যুক্তরাষ্ট্রে বেশকিছু এলএনজি প্রকল্প ছাড়াও দক্ষিণ আফ্রিকায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিনিয়োগ করবে। সৌদির এধরনের বিনিয়োগ সিদ্ধান্তে আন্তর্জাতিক তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। আরব বিজনেস
গত বছর সৌদি আরব আগামী ১০ বছরে গ্যাস উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়। দিনে ২৩ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে দেশটি। বিশে^র ১০টি শীর্ষ গ্যাস উৎপাদক দেশের মধ্যে সৌদি আরব অন্যতম।




