274660

পাকিস্তানের সিনেটে নেতৃত্ব দিলেন প্রথম দলিত হিন্দু নারী সিনেটর কৃষ্ণা কুমারি কোহলি

প্রথম দলিত হিন্দু নারী হিসেবে ২০১৮ সালের মার্চে পাকিস্তানের সিনেটের সদস্য নির্বাচিত হন কৃষ্ণা কুমারি কোহলি (৪০)। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সিনেটে সভাপতিত্ব করেন কৃষ্ণা। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, উইকিপিডিয়া

শুক্রবার সিনেটর ফয়সল জাভিদ এক টুইট বার্তায় বলেন, ‘পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সহকর্মী কৃষ্ণা সিনেটের নেতৃত্ব দেবেন।’ সেশন শুরুর পূর্বে কৃষ্ণা বলেন, ‘এই আসনে বসতে পেরে আমি নিজকে অনেক সৌভাগ্যবান মনে করছি।’

১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে এক দলিত হিন্দু পরিবারে জন্ম নেন কৃষ্ণা। বাবা ছিলেন দরিদ্র কৃষক। তাঁর পরিবারের সদস্যরা উমরকোট জেলার কুনরির এক ভূস্বামীর মালিকানাধীন একটি জেলে প্রায় তিন বছর আটক ছিলেন এবং দাস হিসেবে কাজ করতেন। শিশু হয়েও দাসত্ব থেকে রক্ষা পান নি কৃষ্ণা। এক পুলিশি অভিযানের পর ছাড়া পান তারা। ১৬ বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। তবে পড়াশোনা চালিয়ে যান তিনি। ২০১৩ সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মার্স্টাস করেন। এরপর পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দেন। বহু বছর ধরে কাজ করেছেন দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, ভূমি দাসত্ব বন্ধ ও নারী অধিকার প্রতিষ্ঠায়।

ad

পাঠকের মতামত