মুসলিমরাই হবে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী!
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম জনসংখ্যা বাড়ছে আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ায়। দিন দিন ইসলাম ধর্মের দিকে ঝুঁকছেন দেশটির মানুষ। আর তাই আগামী ১৫ বছরের মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩০ ভাগই হবে মুসলিম। আর আগামী ৩০ বছরের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হবে মুসলিম।সোমবার রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষে ‘স্টেট ডুমা’ আয়োজিত এক ফোরামে দেশটির অর্থোডক্স চার্চের প্রধান যাজক দিমিত্রি স্মির্নভ এসব তথ্য তুলে ধরেন। দ্যা মস্কো টাইমসের খবর।
রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেন, যে হারে মুসলিম সংখ্যা বৃদ্ধি হচ্ছে সেভাবে মসজিদ নির্মাণ হচ্ছেনা রাশিয়ায়। আর এ কারণে নামাজ আদায়ে মসজিদের সংকট দেখা দিয়েছে সেখানে।দিন দিন মুসলিমের সংখ্যা বাড়তে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছে।ওই ফোরামে রাভিল জাইনুদ্দিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে দিমিত্রি স্মির্নভ বলেন, রাশিয়ায় মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধির হার এভাবে অব্যাহত থাকলে ২০৫০ সালে মুসলিমরাই হবে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।
নামাজ আদায়ে আরও অনেক মসজিদ নির্মাণ করতে হবে জানিয়ে গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেন, ২০১৮ সালে রাশিয়ার মসজিদগুলোতে প্রায় ৩২ লাখ মুসলিম অংশগ্রহণ করেছে। এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।২০১৮ সালের হিসাব অনুযায়ী, রাশিয়ার মোট জনসংখ্যা ছিল ১৪৬.৮ মিলিয়ন। এর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২০ কোটি, যা রাশিয়ার মোট জনসংখ্যার ১৫ শতাংশ।রাশিয়ার জনপরিসংখ্যান রিপোর্ট জানিয়েছে, রাশিয়ায় নর্থ কাউকাসুস ও তাতারাস্তান অঞ্চল দুটি দেশটির মুসলিম প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। আর এই দুই প্রজাতন্ত্রে উচ্চহারে মুসলিম জনসংখ্যা বাড়ছে।




