274476

তল্লাশি করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ!

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। শুক্রবার (৮ মার্চ) রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় গাড়ি থামিকে তাকে তল্লাশি করেন পুলিশ সদস্যরা।আমি বরাবরই একটু রাত জাগি। কাজ শেষে রাত করে বাসায় ফিরি। আজ রাতে ফেরার অভিজ্ঞতা’টা একটু ভিন্ন রকম। ঢাকার একটি চেকপোস্টার কাছে আসতেই যথারীতি গাড়ি স্লো করলাম।

হাতে ইশারা করে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি থামাতে বললেন। গাড়ি থামালাম। গাড়ির গ্লাস নামাতে বললেন, তাও করলাম। হয়তো আমাকে দেখে কোনো কারণে সন্দেহজনক মনে হয়েছে, তাই গাড়ি থেকে নামতে বললো। নামলাম। বললো মোবাইল-মানিব্যাগ হাতে নেন, নিলাম।এরপর শরীর চেক করলো। উপর দিয়ে পকেট চেক করলো। নেশা টেশা করেছি কিনা তাও চেক করলো। মুখের কাছে এসে হা করে জোরে শ্বাস ছাড়তে বলেছিলো।

শারীরিক তল্লাশির সন্তুষ্টি শেষে খুঁটিয়ে খুঁটিয়ে গাড়ির প্রতিটি অংশ তল্লাশি চালালো। শেষে বললো, স্যার চলে যান। পরিচয় জানতে চায়নি, দেবার প্রয়োজনও বোধ করিনি। সব মিলিয়ে ২/৩ মিনিটের মামলা।গাড়িতে উঠে ভাবলাম ইশ সবক্ষেত্রে যদি এমন হতো, তাহলে কতোই না ভালো হতো। আমি যখন এটা ভাবছি তখন আমার গাড়ির ড্রাইভারের চেহারা লজ্জায় লাল। তার ভাবখানা এমন, ইশ স্যারকে কতোই না অপমান করা হলো।ধন্যবাদ তাদেরকে, যারা আমাদেরকে একটি নিরাপদ জীবন দেবার জন্য বিনিদ্র রজনী যাপন করেন।

ad

পাঠকের মতামত