274657

গয়েশ্বর-মিন্টুকে ভারত যেতে বাধা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ভারত যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাদের আটকে দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তার পুত্রবধু নিপুন রায় চৌধুরী বলেন, আজকে চিকিৎসার জন্য উনার ‘গয়েশ্বর চন্দ্র রায়’ কলকাতায় যাওয়ার কথা ছিল। আপনারা জানেন যে, উনি নির্বাচনের সময় আহত হয়েছিলেন। তাই চিকিৎসার জন্য আজ উনি কলকাতায় যেতে চেয়েছিলেন। এ জন্য আজ বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশনে তাকে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি। পরে তিনি বিমানবন্দর (গয়েশ্বর চন্দ্র রায়) থেকে বাসায় ফেরত আসেন।

গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে আবদুল আউয়াল মিন্টুও ভারত যাচ্ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে নিপুন রায় বলেন, তারা দু’জন এক সঙ্গে যাচ্ছিলেন। আবদুল আউয়াল মিন্টুর পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আবদুল আউয়াল মিন্টুর ভারত যাওয়ার কথা থাকলেও তিনি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন। তবে তিনি রাতে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান তারা।

ad

পাঠকের মতামত