274023

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে চীন

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে উত্তেজনা কমানোয় পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে চীন। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জইশ-ই মোহাম্মদের আত্মঘাতী হামলায় ৪২ জওয়ান নিহত হয়। হামলার জন্য ভারতের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ওপর বৈশ্বিক শক্তিধরদের চাপ বাড়ে।

এরই মধ্যে পরমাণু শক্তিধর দু’দেশ যুদ্ধাবস্থার মুখোমুখি হয়। ভারত নিয়ন্ত্রণরেখা পার হয়ে পাকিস্তান ভূখণ্ডে সর্জিক্যাল স্ট্রাইকের দাবি করে। পরে পাকিস্তানও ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং এক পাইলটকে আটক করে। ১ মার্চ আটক পাইলটকে পাকিস্তান ফেরত দিলে উত্তেজনা করতে শুরু করে। কিন্তু, কাশ্মীর সীমান্তে প্রায় দিনই দু’দেশের মধ্যে গুলি বিনিময় হচ্ছে।

এমন প্রেক্ষাপটে বুধবার পাকিস্তান সফরে আসেন চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউ। দিনভর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।পরে বৃহস্পতিবার এক বিৃবতিতে তিনি বলেন, ‘বেইজিং এবং ইসলামাবাদ যে কোনো অবস্থাতেই পরস্পরের কৌশলগত অংশীদার এবং তারা পরস্পরকে সমর্থন করে।’কং বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা চীন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। এই ঘটনায় শুরু থেকেই পাকিস্তানের শান্ত থাকা, ধৈর্য দেখানো এবং সর্বপরি শান্তির জন্য ভারতের প্রতি আলোচনা শুরুর আহ্বান সত্যিই প্রশংসার দাবি রাখে।’

তিনি বলেন, ‘চীন সব সময় সব রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান করে। আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা না করে কেউ এসব লঙ্ঘন করুক, তা চায় না।’চীনের এই ভাইস পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তানের প্রতি যে কোনো উত্তেজনার প্রেক্ষাপটে সৌহার্দ্য, সম্প্রীতি এবং যত দ্রুত সম্ভব আলোচনা শুরুর আহ্বান জানান।

একইসঙ্গে একসঙ্গে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।কং আরও বলেন, চীন সব সময় এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে কং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাউজা এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে বৈঠক করেন।

ad

পাঠকের মতামত