আগামী ২৬মার্চ প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম সাবমেরিন
বাংলাদেশের প্রথম সাবমেরিন আগামী ২৬মার্চ প্রদর্শিত হবে। এর আগে চীনের কাছ থেকে পাওয়া দুটি সাবমেরিন আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবমেরিন দুটির নাম নবযাত্রা এবং জয়যাত্রা।চট্টগ্রামের বিএনএস ঈসা খাঁ নৌ জেটিতে ঘটা করে যার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেছিলেন, আমরা কারো সাথে কখনো কোন যুদ্ধে লিপ্ত হতে চাইনা। কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি সেই প্রস্তুতি আমাদের সবসময় থাকবে। সে দিকে লক্ষ্য রেখেই আমরা যা যা করণীয় তা করে যাচ্ছি।এই একই ধরনের ডুবোজাহাজ ব্যবহার করে চীনের নৌবাহিনী আর তাদের কাছ থেকেই ব্যবহৃত দুটো সাবমেরিন কিনে বাংলাদেশ।
নৌবাহিনীর রিয়ার এডমিরাল এএসএমএ আউয়াল বলেছিলেন, আগে স্থল ও আকাশ পথে হুমকি মোকাবেলার সক্ষমতা আমাদের ছিলো। এ দুটি সাবমেরিন যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের নৌবাহিনী জল, স্থল ও আকাশপথ তিন ক্ষেত্রেই সক্ষমতা অর্জন করলো।




