274262

সুলতান মনসুরকে ড. আসিফ নজরুলের দুই প্রশ্ন

সুলতান মনসুরকে দুইটি প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।আজ শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এ প্রশ্ন করেন।ড. আসিফ নজরুলের স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘সুলতান মনসুর ভাই, সবই বুঝলাম। আমার প্রশ্ন শুধু দুটো: এক: ধানের শীষের দলের বিপক্ষেই যদি দাড়ালেন, তাহলে ধানের শীষে নির্বাচন করেছিলেন কেন? অন্য যে কোন প্রতীকে তো নির্বাচন করতে পারতেন? কেন করেননি?

দুই: যে দলের ভোটারদের ভোটে আপনি নির্বাচিত হলেন, সে দলের নেত্রী দু:সহ জেলবন্দী কাটাচ্ছেন আজ একবছর ধরে। সংসদে ভাষন দেয়াকালে সামান্য কৃতজ্ঞতা থেকে একবারো কি তার কথা বলার দায় আপনি অনুভব করেননি ধানের শীষের ভোটারদের কথা ভেবে?

ভালো থাকেন ভাই। একবার বামের ভোটে আপনি ডাকসু ভিপি হয়েছেন, এবার বিএনপির ভোটে এমপি। নৌকার নেত্রীর বদান্যতায় আপনি দ্রুত মন্ত্রীও হয়তো হবেন। কিন্তু মানুষ আপনাকে স্বরন করবে খুব খারাপ একটি পরিচয়ে!’

ad

পাঠকের মতামত