273905

সাকিবের সামনে যে চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক।। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টেই দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। এমন সম্ভাবনার সূর্য উঁকি দিয়েছে। আবার ব্যথা কমলেও উইকেটের চারদিকে ইচ্ছেমতো শট খেলা ও কঠিন ক্যাচ ধরার মতো অবস্থা এখনো হয়নি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের। শেষ পর্যন্ত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলা না-ই হয় সাকিবের, তা হলে মাসের শেষে আইপিএল দিয়েই আবার ২২ গজের ময়দানে ফিরবেন তিনি!

বিপিএলের ফাইনালে বাঁ হাতের অনামিকায় পাওয়া চোটের কারণে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান সাকিব। টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবণা ক্ষীণ। ইতোমধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ। হাতে এখনো বেশ কদিন সময় আছে। সাকিব পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সময় পার করছেন।

গতকাল বিসিবি একাডেমি মাঠে বোলিং করেছেন! এর আগের দুদিন ফিটনেস (জিম, রানিং) নিয়ে কাজ করতে দেখা গেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। যুক্তরাষ্ট্র-ব্যাংকক হয়ে গত রবিবার ঢাকায় ফেরেন সাকিব। সোমবার রাজধানীর একটি হাসপাতালে আঙুলের এক্সরে করান তিনি। পরদিন অনামিকায় ব্যান্ডেজ নিয়েই মাঠে এসেছিলেন সাকিব।

গতকাল ছোট রানআপে হালকা বোলিং করেন। আঙুলের ব্যান্ডেজ খুলে ফেলেছেন। ১২ মার্চে সাকিবের আরেকটা এক্সরে করা হবে। এর পরই জানা যাবে আঙুলের চিড়টা পুরোপুরি সেরেছে কিনা। তার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিং ও ফিল্ডিং করা।

ad

পাঠকের মতামত