নারী দিবসে দুই মায়ের সঙ্গে সালমান খান
বিনোদন ডেস্ক: নামের পাশে কিং বা বাদশাহ খেতাবটা নেই বলিউড অভিনেতা সালমান খানের পাশে। কিন্তু তারপরও তিনি স্পেশাল। সেই স্পেশাল সালমান নারী দিবসের সন্ধ্যেটা করে দিলেন আরো স্পেশাল।নারী দিবস উপলক্ষে তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে মা সালমা ও হেলেনকে। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘হ্যাপি ওমেনস ডে’। পোস্টটি ইতিমধ্যেই ২ লাখ লাইক পেয়েছে।
জানা যায়, সালমান খানের বাবা সেলিম খান ১৯৬৪ সালে সালমাকে বিয়ে করেন। তাদের সন্তান আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা।পরে ১৯৮১ সালে সেলিম খান বিয়ে করেন হেলেনকে। হেলেন ও তার দত্তক কন্যা অর্পিতা।সালমান, আরবাজ ও সোহেল তিনজনই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। বোন আলভিরার বিয়ে হয়েছে নির্মাতা অতুল অগ্নিহোত্রীর সঙ্গে। আর অপর বোন অর্পিতা খানের বিয়ে হয়েছে অভিনেতা আয়ূষ শর্মার সঙ্গে।
সম্প্রতি আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমার শুটিং শেষ করেছেন সালমান খান। সেখানে অভিনয় করেছেন ভাইজানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। চলতি বছর ঈদে মুক্তি পাবে সিনেমাটি।এদিকে বলিউডপাড়ায় শোনা যাচ্ছে, খুব শিগগিরই ভাই আরবাজ খানের প্রযোজনায় ‘দাবাং থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন সাল্লু ভাই।




