সহপাঠীদের সঙ্গে মেলায় গিয়ে গণধর্ষণে অজ্ঞান ছাত্রী!
সহপাঠীদের কাছ থেকে অপহরণের পর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে রেখে চলে যায় লম্পট যুবকরা। মেলা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের শৈলান গ্রামে। ওই গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এঘটনায় জড়িত এক লম্পটকে আটক করেছে পুলিশ। এব্যাপারে ধামরাই থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও ছাত্রীর সহপাঠীরা জানায়, বৃহস্পতিবার বিকালে কয়েকজন সহপাঠী ধামরাই পৌর শহর থেকে শৈলান গ্রামের মেলায় যায়। তারা সন্ধ্যা ৭টার দিকে মেলা থেকে বাড়ী ফেরার পথে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের প্রয়াত আব্দুল হালিমের ছেলে মোঃ রাসেল হোসেন, ধামরাই উপজেলার দেপাশাই গ্রামের মোঃ বাবুসহ ৪ বখাটে তাদের গতিরোধ করে।
এসময় ওই ছাত্রীকে তাদের কাছ থেকে অপহরণ করে একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ওই ৪ বখাটে। একপর্যায়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে লম্পটরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় থানায় মামলাায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও উলেখ করেন তিনি।




