274207

প্রতিপক্ষের হামলায় সেনা সদস্য নিহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আজিজুল ইসলাম (২৮) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্য উপজেলার মহেড়ার দেউভোগ গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, কয়েকদিন আগে সেনা সদস্যের ভাই ও তার ছেলের সঙ্গে ঝগড়া হয়। এই ঝগড়া গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ায় ছড়িয়ে পড়ে। সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথাও চলছিল। কিন্তু আজ আবার ঝগড়া লাগে।

ওসি বলেন, এক পর্যায়ে মারামারি শুরু হয়। মারামারিতে সেনা সদস্য আজিজুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তার লাশটি মির্জাপুর থানায় রয়েছে। সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত