273746

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

ব্র্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। নাম ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’।আজ ৭ মার্চ, বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গণসংযোগ-১ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিজ্ঞপ্তিতে সই করেছেন। এতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মার্চ নতুন এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া অনুমোদন পেয়েছে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান বলেও এতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ায় মোকতাদির চৌধুরী বলেন, ‘স্বাধীনতার মাসে এটা ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য সবচেয়ে বড় উপহার। এতে উপকৃত হবে ব্রাহ্মণবাড়িয়াসহ আশেপাশের জেলার শিক্ষার্থীরা এবং তৃণমূলে পৌঁছে যাবে উচ্চশিক্ষার সুযোগ।’ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্থায়ী ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে সদর উপজেলার সুবিধাজনক জায়গায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে।

ad

পাঠকের মতামত