273612

দ. আফ্রিকায় আবারও বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট।। দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। নিহত ওই বাংলাদেশির নাম দেলোয়ার হোসেন।

গত মঙ্গলবার রাতে পুমালাঙ্গার মে ফ্লাওয়ার নামকস্থানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন সফিকুল আলম শাহেদ নামে তার এক ঘনিষ্ঠ আত্মীয়। শফিকুল আলাম শাহেদ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি ফেনী সদর থানার উত্তর চনুয়া গ্রামে। তার পিতার নাম নূর আহমেদ। আহত শফিকুল আলম শাহেদের বাড়ি ফেনীর শিবপুরে।

ad

পাঠকের মতামত