273737

ক্যান্সারে আক্রান্ত সোহরাবের করুণ আকুতি, আমি মরতে চাইনা বাচঁতে চাই

অর্থাভাবে বিনা চিকিৎসায় ধীরে ধীরে নিভে যাচ্ছে চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের হতদরিদ্র দিন মজুর সোহরাব হোসেনের(২৭)জীবন প্রদীপ।তিনি মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন।টাকার অভাবে অনেকটাই স্তিমিত হয়ে পড়ছে তার চিকিৎসা।ঠিক মতো চিকিৎসা করাতে পারলে ভালো হয়ে উঠবে সোহরাব বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ক্যান্সার আক্রান্ত সোহরাব হোসেনের চোখে মুখে শুধু বাঁচার আকুতি তিনি প্রতিবেদককে জানান,জন্মের পর বাবার আদর স্নেহ কখনোই পাইনি। বিধবা মা স্বামী পরিত্যক্ত বড়বোন পাঁচ বছর বয়োসী ভাগ্নে স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মোটামুটি সুখেই জীবনযাপন করতে ছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস আজ থেকে ৬-৭ মাস আগে আমার খুবই অসুস্থ হয়ে পরি।স্থানীয় হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরিক্ষারপর ডাক্তার জানায় আমার নাকি ক্যান্সার ধরা পরেছে।

তারপর সাধ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছি। ডাক্তার বলছেন এই রোগের চিকিৎসা খরচ অনেক বেশি। সাত জনের সংসার চালানো মতো কোনো উপায়ই নাই আবার চিকিৎসা খরচ চালাবো কেমনে তাই মৃত্যু নিশ্চিত ভেবে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আমার আর কোনো উপায় নাই। একমাত্র বড়বোনটাও হঠাৎ অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় গত সপ্তাহে মারা গেছে। আমি মরে গেলে আমার পরিবারটা দেখার মতো আর কেউ রইলোনা।

স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন”এর সদস্যরা আমাকে ইন্ডিয়া নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য ভিসা- পাসর্পোটের ব্যবস্থাসহ প্রতি দশদিন পরপর আমার জন্য রক্তে ব্যাবস্থা ও পরিবারের লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করে আসছেন। তাই বর্তমান প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের ধনি ব্যাক্তিদের কাছে আমার প্রান বাঁচতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন করতেছি।
আপনাদের সহযোগিতা-সহমর্মিতাই ফিরিয়ে দিতে পারে আমার জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ সোহরাব হোসেন,পার্সোনাল বিকাশ একাউন্ট নাম্বার (০১৯৯২৬৪২৮৬১) সোহরাব হোসেনর স্ত্রী (মনজুরা খাতুনের- ইসলামী ব্যাংক জীবননগর শাখায় “সঞ্চয়ী হিসাব নং দেশের বাহির থেকে সাহায্য পাঠানোর জন্য (২০৫০৩২৩৬৮০০২৫১৮০৫) আর বাংলাদেশ থেকে সাহায্য পাঠানো জন(২৫১৮)
বিঃদ্রঃ ক্যান্সার আক্রান্ত সোহরাব হোসেনর মোবাই নাম্বার : ০১৯৯২৬৪২৮৬১

ad

পাঠকের মতামত