273379

যত বাধাই আসুক পুরান ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন সরিয়ে ফেলা হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক রাজধানীর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন সরিয়ে ফেলা হবে। বৃহস্পতিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং ডিএনসিসি ও ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের) নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে ধানমন্ত্রী বলেন, দাহ্য পদার্থ রাখার জন্য আলাদা জায়গা করে দেয়া হবে। ইন্ডিপেনডেন্ট টিভি

সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দিন আগে যে আগুনটা লাগলো, এটা অত্যন্ত দুঃখজনক। এখানে এই ধরনের দাহ্য পর্দাথ থাকতে পারবে না। তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, এখানে তারা তাদের শো রুম রাখতে পারবে। যে পণ্য উৎপাদন করে তা বিক্রি করতে পারবে। কিন্তু গুদামের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেবো। যেখানে দাহ্য পদার্থ থাকা নিরাপদ। শেখ হাসিনা বলেন, একবার নিমতলী হয়ে গেল, এখন এতোবড় ঘটনা। কতোগুলো মানুষের জীবন চলে গেল, কাজেই এখানে যে বাধাই আসুক, কোনো বাধাই আমরা মানবো না। আমরা এটাকে (দাহ্য পদার্থের গুদাম) সরিয়ে নিয়ে যাবো।

ad

পাঠকের মতামত