273639

মনে করেছিলাম কেয়ামত নেমে এসেছে

নিউজ ডেস্ক।। জজ কোর্টে মামলার হাজিরা দিতে এসেছিলেন সুজন মিনা। পুরাতন ভবনের আদালত কক্ষে যেতে লিফটে উঠেছিলেন। কিন্তু এর আগেই লিফট ছিড়ে আহত হন সুজন মিনা। আদালতের বদলে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে বাসায় নেয়া হচ্ছে। তার চাচা মাহফুজ মিনা জানান, তাদের বাসা ডেমরায়। এক সপ্তাহ পর সুজন ফের হাসপাতালে নিয়ে আসতে বলেছেন চিকিৎসক। সুজন জানান, যখন লিফট ছিড়ে পড়ছিল তখন ভেবেছিলাম পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে। কেয়ামত নেমে এসেছে। লিফটের ভেতরের সবাই চিৎকার করছিল। মুহুর্তের মধ্যেই বিকট শব্দে তা মেঝেতে ধাক্কা খায়।

ad

পাঠকের মতামত