273464

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা

পোড়া তেলে খাবার তৈরি এবং ফ্রিজে রান্না ও কাঁচা খাবার একসঙ্গে রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (৬ মার্চ) সংস্থাটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

দুপুর ১২টায় নর্থ সাউথে ওই অভিযান পরিচালনার পর ভোক্তা অধিকারের কর্মকর্তারা যান অ্যাপোলো হাসপাতালে। ওই হাসপাতালের ক্যান্টিন ও ফার্মেসিতে অনিয়ম পাওয়ায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ad

পাঠকের মতামত