273359

তেজগাঁওয়ের সাতরাস্তায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে অচল ঢাকা

নিউজ ডেস্ক।। রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করে। এর ফলে আশেপাশের সব রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যানজটে গোটা ঢাকা অচল হয়ে যায়। প্রতিটি ট্রাফিক সিগন্যালে চারদিক থেকেই লাল সিগন্যাল। সামনে গাড়ি এগুবার জায়গা নেই। অসহায় ট্রাফিক পুলিশও।

ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) কাজী রোমানা নাসরিন বলেন, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে ১০টার দিকে তাদের সরিয়ে দেয়া হলে যান চলাচল শুরু হয়। কিন্তু এর রেশ রাজধানীর অন্য সড়ক গুলোতে পড়ায় অচল হয়ে পড়ে গোটা ঢাকা। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ এই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে অফিস ও স্কুল কলেজগামী যাত্রীরা।

ad

পাঠকের মতামত