হিরো আলম গ্রেফতারের পর থানায় কী বললেন, দেখুন এক্সক্লুসিভ ভিডিওতে
পরকীয়া ও দ্বিতীয় বিয়ের কাণ্ডে স্ত্রী সাদিয়া বেগমকে মারধরের অভিযোগে বহুল আলোচিত অভিনেতা হিরো আলমকে নারী নির্যাতন দমন আইনে করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে। রাতে থানা হাজতে কাটানোর পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (৬ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছিলেন হিরো আলম ও তার শ্বশুর সাইফুল ইসলাম। এরপরই বুধবার রাতে দুই পক্ষকে থানায় ডাকা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে সাইফুল ইসলামের অভিযোগটি নারী নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রেকর্ড করে হিরো আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর থানায় বসে হিরো আলমকে চা খেতে দেখা যায়। থানায় হিরো আলমের কথাবার্তার একটি ভিডিও ঝিনাইদহের স্থানীয় এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, হিরো আলমকে একজন প্রশ্ন করছেন, ‘তুমি আসামি হয়ে চা খাচ্ছো তোমার ভালো লাগছে এটা? একজন নারী নির্যাতনের আসামি হয়ে তুমি থানায় বসে চা খাচ্ছো এটা রেকর্ড।’
এ সময় হিরো আলম বলেন, ‘বাংলাদেশে কত আইনইতো আছে, কয়টা আইন কে মানে।’ পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়।
https://www.facebook.com/SahriarAlamShohag/videos/3047669018583930/




