273750

শুক্রবার বিশ্বের প্রতিটি মসজিদে ‘আল-আকসা ও ফিলিস্তিন’ সম্পর্কে খুতবা প্রদানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: আগামী শুক্রবার (৮ মার্চ) জুম’আয় বিশ্বের প্রতিটি মসজিদের খতিবদের পবিত্র মসজিদ আল-আকসা ও ফিলিস্তিন সম্পর্কে খুতবা প্রদানের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুসলিম স্কলার্সদের ঐক্যবদ্ধ সংগঠন আল-ইত্তিহাদুল আলামিয়্যু লি-উলামায়িল মুসলিমিন ( ওয়ার্ল্ড ইউনিয়ন অব মুসলিম স্কলার্স)। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু আরবির খবর।বুধবার (৬ মার্চ) সংগঠনটি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বিশ্বের প্রতিটি মসজিদে ফিলিস্তিন এবং আল-আকসার সমর্থনে খতিবদেরকে খুতবা প্রদানের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ আমাদের মুসলিম উম্মাহ নিজেদের শেকড়, অস্তিত্ব এবং আত্মপরিচয় ভুলতে বসেছে। তারা পুণ্যনগরী জেরুজালেম,পবিত্র মসজিদ আল-আকসাকে ভুলে গিয়ে হুমকির সম্মুখীন হয়েছে।বিবৃতিতে জেরুজালেম এবং আল-আকসার ইসলামী এবং আরবি পরিচয়ের প্রতিকূলতাপূর্ণ গৃহীত সব চক্রান্তকে নস্যাৎ করার আহ্বান জানিয়ে খুতবা প্রদানের জন্য অনুরোধ করা হয়। জেরুজালেম, আল-আকসা এবং ফিলিস্তিনের স্বপক্ষে মুসলমানদের নৈতিক ও বস্তুগত সমর্থন কাজে লাগানোর জন্য বিশ্ব মুসলিম উম্মাহকে আহ্বান জানান আল-ইত্তিহাদুল আলামিয়্যু লি-উলামায়িল মুসলিমিন।

একইসাথে বিশ্বের সব দেশের ধর্মমন্ত্রণালয় এবং খতিবগণও যেন জেরুজালেম ও তার অধিবাসীদের সাহায্য করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে-এই আহবানও জানাচ্ছি।উল্লেখ্য, মুসলমানদের প্রথম কিবলাহ আল-আকসা মসজিদ ও ফিলিস্তিন নিয়ে দীর্ঘকাল যাবত সংকট চলছে। ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম চলছে বহুদিন।

গত ৪ মার্চ জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য ব্যবহৃত মার্কিন দূতাবাস বন্ধ করে তা ইসরাইলি মিশনের সঙ্গে একীভূত করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া আল আকসা মসজিদের বাবে রহমত ফটক নিয়েও সংঘর্ষ চলছে দু’সপ্তাহ যাবত।১ মার্চ দখলদার ইসরাইল জেরুজালেম নগরীতে মুসলমানদের ওপর ধারাবাহিক যে নিপীড়নমূলক নির্যাতন চালাচ্ছে বলে মিসরের আল-আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এর কঠোর নিন্দা জানায়।

ad

পাঠকের মতামত