রাষ্ট্রপতির জন্য রাস্তা বন্ধ করায় নেপালিদের অভিনব প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রপতি যাবে, তাই রাস্তা বন্ধ৷ বিষয়টি এবার আর মানতে পারেননি নেপালের মানুষ৷ সহ্যের বাইরে চলে যাওয়ায় প্রতিবাদ জানালেন তাঁরা৷ এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷
গেল ৫ মার্চ, মঙ্গলবার সন্ধ্যার ঘটনা৷ রাষ্ট্রপতি বিদ্যা দেবি ভান্ডারি তাঁর বাসভবন মহারাজগঞ্জের শীতল নিবাস থেকে নেপালের সেনা সদরদপ্তরে যাবেন৷ এজন্য লাইনচুর থেকে ভদ্রকলি পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ৷ এতে কয়েক কিলোমিটারব্যাপী যানজট ছড়িয়ে পড়ে৷ ৪০ মিনিট এই পরিস্থিতি গড়ানোর পর সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ ভাঙে৷
প্রথমে মৌখিক প্রতিবাদ, এরপর হর্ন বাজিয়ে আটকে থাকা সব মোটরসাইকেল আরোহীরা বাধা উপেক্ষা করে চলতে শুরু করেন৷ এসময় অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে ট্রাফিক পুলিশও৷ এই ঘটনাই ভিডিও করেছেন দেশটির একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷
यहाँबाट रास्ट्रपतिको सवारी हुँदै थियो। ४० मिनेट देखि ट्राफिकले रोकेर राखीरहेका थिए।
त्यतिकैमा एक जना मानिस अाजित हुदै बोले, 'यो बाटो राष्ट्रपति भन्दा जनताको धेरै हो, राष्ट्रपतिलाई त हामीले बनाएका हौ।' सबैले 'हो हो' भन्दै आफ्नो सवारी साधन अघि बढाए, बाँकी भिडियोमा।
V: Kamal Bista pic.twitter.com/kIeb3rCN96— Pramod Bhattarai (@pramodbha) March 5, 2019




