273069

১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার আবিষ্কার খুলনায়

১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার পাওয়া গেলো খুলনার পাইকগাছায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ১৪১নং মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মালথ গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে সেলিম সরদার (৫০), একই গ্রামের শের আলী গাজীর ছেলে শামীম গাজী (৩৪) ও শ্যামনগর গ্রামের হোসেন গাজীর ছেলে হাবিবুর গাজী (৪০)।

থানাসূত্রে জানা যায়, রাত ১০টার দিকে র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৪১নং মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে তিনজনকে আটক করা হয়।তাদের স্বীকারোক্তিতে স্কুলের পাশে বটগাছের কাছে পানির মধ্যে থেকে সীমানা পিলারটি উদ্ধার করা হয়। পিলারের গায়ে লেখা আছে- ১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

সীমানা পিলারটি উদ্ধার করে আটক ব্যক্তিদের পাইকগাছা থানায় হস্তান্তর করে মামলা করেন র‌্যাব-৬ এর ডিএসি (জেসিও) মো. শফিকুল ইসলাম ৭৭০৭ সিপিসি-১, যার মামলা নং-১৮, তারিখ: ৫/০৩/১৯ ইং।

ad

পাঠকের মতামত