273017

সালাহর কারিকুরি ৭ বছরের তাহার পায়ে (ভিডিও)

স্পোর্টস ডেস্ক।। সাত বছর বয়সে কেবল ফুটবল নিয়ে দৌড়াতে শেখার কথা। কিন্তু ইরানে জন্ম নেওয়া মোহাম্মদ তাহা দেখাচ্ছেন সালাহর করা কারিকুরি। কারণ তার প্রিয় ফুটবলার মেসি-রোনালদো কিংবা নেইমার নন মোহাম্মদ সালাহ। মধ্যপাচ্য-আফ্রিকার অনেকে দেশের ফুটবল প্রেমিদের প্রিয় ফুটবলার সালাহ। কারণ তিনি মুসলিম এবং মিসরের ফুটবলার।

তাহা চাই তার প্রিয় ফুটবলার মোহাম্মদ সালাহর দৃষ্টি আকর্ষণ করতে। যাতে মিসরীয় এই তারকা তাকে লিভারপুলের ফুটবল একাডেমিতে খেলার সুযোগ করে দেন। তাই সালাহর মতো করে দেখানো তার ফুটবল শৈলী পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। এ নিয়ে তাহা বলেন, ‘সালাহ আমার প্রিয় ফুটবলার। কারণ তিনি খুব শান্ত-শিষ্ট এবং মুসলিম। সেজন্য আমি তার খেলা দেখি এবং তার করা কারিকুরি দেখানোর চ্যালেঞ্জ গ্রহণ করি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহার সেই ফুটবল শৈলির ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, গাড়ির টায়ার বেঁধে তার মধ্যে দিয়ে সালাহ বল মারছেন। এরপর তাহাও তার মতো করে শট নিয়েছেন টায়ারের ভেতর দিয়ে। টায়ারের ওপরে বোতল রেখে তাতে বল মেরে দেখান সালাহ। সেটি আবার কপি করে দেখান তাহা। এ নিয়ে এই বালকের বাবা বলেন, ‘সে চ্যালেঞ্জ গ্রহণের পর দু’দিনের মধ্যে কাজটা করে ফেলে।’

তার বাবা বলেন, তাহা চাই সালাহর মতো লিভারপুলে খেলতে। লিভারপুলের একাডেমিতে খেলার সুযোগ খুঁজছে সে। তাই তার এই চ্যালেঞ্জ নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেওয়া। যাতে সালাহ এটি দেখতে পান এবং তাহাকে একটা সুযোগ করে দেন। তাহারও আশা সালাহ এই ভিডিও দেখবেন।’ এখন পর্যন্ত সালাহ সেটি দেখতে পেয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি।

https://www.youtube.com/watch?v=oOjfm2W8–c

ad

পাঠকের মতামত