273114

শ্রীদেবীর মেয়েকে চমকে দিলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক: খুব ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে তাকে দেখা যায়। বাবা বনি কাপুর ও মা শ্রীদেবীর সঙ্গে অনেক অনুষ্ঠানে দেখা মিলতো তার। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। শিগগিরই করণ জোহরের প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি ‘তখত’ সিনেমার শুটিং শুরু করবেন। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের কথাই হচ্ছে। ৬ মার্চ তার জন্মদিন।জন্মদিনেবাবা ও বোনের সঙ্গে আপাতত বারাণসীতে রয়েছেন জাহ্নবী। সেখানে তাজ হোটেলে জাহ্নবী ও খুশিকে নিয়ে রয়েছেন বনি কাপুর। কেক কেটে জন্মদিন সেলিব্রেট করতেও দেখা গেছে তাকে।

চাচাতো বোন জাহ্নবীর জন্মদিনে ছোট্ট জাহ্নবীর একটি ছবি শেয়ার করেছেন সোনাম কাপুর। যেখানে কিশোরী সোনামকে ‘বেবি’ জাহ্নবীকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গেছে। এই ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, ‘ছোট্ট জানুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার জন্য অনেক ভালোবাসা রইল, এই ভাবেই সবসময় হাসতে থাকো।’

উল্লেখ, ৫ মার্চ বোন রেহা কাপুরের জন্মদিনেও বোনের সঙ্গে ছেলেবেলায় কেক কাটার একটি ছবি পোস্ট করেছিলেন সোনাম। শুভেচ্ছা জানিয়েছিলেন বোন রেহাকে।

বায়ুসেনার বিমান চালক গুঞ্জন সাক্সেনার বায়োপিকেও কাজ করার কথা শোনা যাচ্ছে জাহ্নবী কাপুরের। অন্যদিকে সোনামকে শেষ দেখা গেছে এক লেড়কি কো দেখা তো এয়সা লগা ছবিতে। আপাতত সোনাম দ্যা জয়া ফ্যাক্টর ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।

ad

পাঠকের মতামত