‘দু’চারটা চড় থাপ্পড় মেরেছি, এই জন্য হাসপাতালে ভর্তি হতে হয়’
স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে হিরো আলমের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ‘পরকীয়া ও দ্বিতীয় বিয়ে’র প্রতিবাদ করায় স্ত্রী সাদিয়া বেগম সুমিকে (২৮) পিটিয়েছেন তিনি। এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘দু’চারটা চড় থাপ্পড় মেরেছি এটা কোন বিষয় না যে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। সংসার করতে গেলে ঝগড়া বিবাদ হবেই।’
হিরো আলম আরো বলেন, ‘কাজের সুবাদে আমাকে বাইরে যেতে হয়। আমি ১০ দিন, ১৫ দিন পরপর বাড়িতে আসি। আমি বিয়ে করেছি বলে গুজব ছড়ানো হচ্ছে। হিরো আলম বলেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িত। তার স্ত্রী তার কোন কথা শোনে না।
এ বিষয়টি নিয়েই মূলত ঝগড়াঝাটি হয়। সম্প্রতি তার শ্বশুরবাড়ীর লোকজন তার ডিসের ব্যবসা তার স্ত্রীর নামে লিখে দিতে বলেন। তিনি তাতে রাজি না হওয়ায় তার শ^শুরবাড়ীর লোকজন তাকে মারধর করে। তাকে ফাঁসাতেই আহত হওয়ার নাটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবী করেন হিরো আলম।’
উল্লেখ্য, শ্বশুরবাড়ির লোকজন সুমিকে মারধরের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারধর করে। এই ঘটনায় হিরো আলম তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।




