272790

গুলিবিদ্ধ আসামী পালাল হাসপাতালের জানালা ভেঙে

নিউজ ডেস্ক।। চিকিৎসাধীন এক গুলিবিদ্ধ আসামী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুমের জানালা ভেঙে পালিয়ে গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের বাথরুমের জানালা ভেঙে পালিয়ে যায় সে। ইদ্রিস মাতবর (৪০) নামের ওই ব্যক্তি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার একটি ডাকাতি মামলার আসামী ছিলেন।

ফেরারী ইদ্রিস মাতবরকে হন্যে হয়ে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারি মাসে টঙ্গিবাড়ী থানা এলাকায় একটি ডাকাতদলের সঙ্গে গোলাগুলির পর ইদ্রিস মাতবরকে শরীরে দুটি গুলিবিদ্ধ গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে এসআই মফিজুল জানান, সুস্থ না হওয়া পর্যন্ত ইদ্রিসকে হাসপাতালে রাখার নিদের্শ দিয়েছেন আদালত। সেই আদেশ পালনে ইদ্রিসকে ঢামেকে এনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্য ও এক আনসার সদস্যের পাহারার রাখা হয়। কিছুক্ষণ আগে শুনেছি সে পালিয়ে গেছে। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত