272692

গুলশান লেকে কিশোর খুঁজতে গিয়ে মিলল যুবকের মরদেহ

রাজধানীর বনানী আনসার ক্যাম্প সংলগ্ন গুলশান লেকে নিখোঁজ হওয়া কিশোরকে খুঁজতে গিয়ে এক যুবকের মরদেহ পেয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।তার নাম সাত্তার আলী (৩৫) বলে জানা গেছে। তবে সোহাগ নামের কিশোর খোঁজ এখনও পায়নি উদ্ধারাভিযানে নাম দলটি।মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবকের মরদেহ বানানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে সোহাগ লেকে পড়ে নিখোঁজ হয়। তৎক্ষণিক ফায়ার সার্ভিস ও জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিলে ১০টার দিকে উদ্ধারের কাজে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিখোঁজ কিশোরের সঙ্গে থাকা বন্ধুরা জানিয়েছিলেন, সোমবার রাতে ৩ বন্ধুকে সন্দেহ করে স্থানীয়রা ধাওয়া দিলে ভয়ে পালাতে গিয়ে সোহাগ পানিতে পড়ে যায়। তার চিৎকার শোনা গেলেও এর কিছুক্ষণ পর থেকে সে নিখোঁজ হয়ে যায়।কিছুদিন আগে সোহাগের পায়ে অস্ত্রোপচার হয়েছিল বলে জানিয়েছে তার বন্ধুরা।

ad

পাঠকের মতামত