গাড়ির দাম ১৩২ কোটি টাকা ! চমকে উঠবেন দেখলে
একটা গাড়ির দাম ১৩২ কোটি টাকা ! দাম শুনলেই চমক উঠতে হয় ৷ ঘন কালো গাড়ির শরীর, চকচকে, মসৃণ ৷ গোটা ব্যাপারাটই যেন ভাবনার উর্ধ্বে ! সম্প্রতি জেনেভায় হওয়া এক গাড়ির প্রদর্শনীতে আত্মপ্রকাশ করল বুগাটি-র এই নতুন গাড়ি ৷

শুধু লুকে নয়, গাড়ির নামেও রয়েছে অভিনবত্ব ৷ বুগাটির এই গাড়ির নাম ‘লা ভোইচার নোয়া’! ঠিক যেন সিনেমার ধারা নোয়া থেকে ডার্ক থিমকে বেছে নিয়ে তৈরি হয়েছে এই গাড়ি ৷

নতুন এই গাড়ির লুকটা একেবারেই অভিনব ৷ একেবারে ফিল্মি স্টাইল ৷ দেখলেই মনে হবে যেন গ্রাফিক নভেল থেকে বেরিয়ে এসেছে ৷

তবে ভাবছেন এত দাম দিয়ে কারা কিনবেন এই গাড়ি? তাহলে জানিয়ে রাখি ইতিমধ্যেই চারটি গাড়ি বিক্রি হয়ে গিয়েছে বিশ্বের চারকোণায় !





