272737

আলবামায় টর্নোডোয় নিহত ২৩ জনের মধ্যে ৭ জনই এক পরিবারের

ডেস্ক রিপোর্ট।। মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামায় টর্নোডায় কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের তালিকায় রয়েছেন এক পরিবারের ৭ জন, যাদের মধ্যে ৪ জনই শিশু। এই পরিবারের একজন মাত্র প্রাণে বেঁচেছেন। বিবিসি।

উদ্ধারকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হতভাগ্য পরিবারের ৭ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে তাদের বাড়ির কাছেই। তাদের বয়স ৬ থেকে ৮৯-র মধ্যে। লী কাউন্টির করোনার বিল হ্যারিস এক সংবাদ সম্মেলনে জানান, এখনো এলাকার ৮ জন নিখোঁজ। তার আশংকা নিহতের সংখ্যা বাড়তে পারে।

ad

পাঠকের মতামত