অবশেষে ডিএনএ টেস্টে পাওয়া গেল নর্থ সাউথের সেই রোহানের মরদেহ
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে নিহতদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে আরও ১১ জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। এর মধ্যে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহানের লাশও শনাক্ত করা হয়েছে। আজ বুধবার তার লাশ শনাক্ত করা হয়।
বুধবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সংবাদ সম্মেলন করে ১১ লাশ শনাক্তের খবর জানায়। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তানজিল হাসান রোহান
এর আগে ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। এর মধ্যে ৪৮ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৯ জনের পরিচয় শনাক্ত করতে সিআইডি ২১টি পরিবারের সদস্যদের ডিএনএন নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত হলো।




