ভাইকে বাইরে রেখে ছাত্রীকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা মাদ্রাসা শিক্ষকের!
মাদ্রাসায় ভাইকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছে এক ছাত্রী। বিস্কুটের লোভ দেখিয়ে ভাইকে বাইরে রেখে ওই ছাত্রীকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান মাদ্রাসা শিক্ষক নাজিম উদ্দিন আহরার। এসময় ওই ছাত্রী চিৎকার দিলে তার মুখ চেপে তিনি পালিয়ে যান। পরে বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানালে তিনি থানায় এবিষয়ে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ।
জানা যায়, চন্দ্রপুর গ্রামের হযরত আবু বকর (র.) হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন আহরার বিস্কুট দেয়ার কথা বলে ছোট ভাইকে বাহিরে রেখে বোনকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। পরে নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক নাজিম উদ্দিন আহরারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।




