272861

প্রিয়াঙ্কাকে প্রথমে মানতে চায়নি জোনাসের পরিবার!

বিনোদন ডেস্ক : কেভিন জোনাস সম্প্রতি জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া খুব দ্রুত তাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। একটি টক শো-তে এসেছিলেন নিক জোনাসের বড় ভাই কেভিন। সেখানেই জানালেন, তার মেয়ে ভ্যালেন্টিয়া প্রথমে প্রিয়াঙ্কাকে ততটা পছন্দ করতেন না।কেভিন বলেন, আমার ছোট মেয়ে নিকের খুব আদরের। প্রথম যে দিন ও প্রিয়াঙ্কাকে দেখে সে দিন সোজা গিয়ে নিকের কাঁধ থেকে প্রিয়াঙ্কার হাতটা সরিয়ে দিয়েছিল। পরে অবশ্য সব ঠিক হয়ে যায়। আমরা এখনও এই ঘটনাটা নিয়ে মজা করি।

‘দ্য লেট লেট শো’-তে জেমস কর্ডেনের সঙ্গে নিজেদের সাম্প্রতিক রিলিজ ‘সাকার’ নিয়ে কথা বলছিলেন জোনাস ভাইয়েরা। ‘সাকার’-এর জন্য প্রায় ছ’বছর পরে তাদের ফের একসঙ্গে কাজ করতে দেখা গেল। সেই গানে তিন ভাইয়ের সঙ্গে তাদের জীবনের ভালোবাসার মানুষেরাও ছিলেন।

https://www.instagram.com/p/Bun9elVgJLM/?utm_source=ig_web_copy_link

নিক ও প্রিয়াঙ্কার বিয়ের পরে প্রায় তিন মাস পেরিয়ে গেল। তারা বিয়ের পরে খ্রিস্টমাস কাটিয়েছিলেন পরিবারের সঙ্গে লন্ডনে। এর পরে সকলে মিলে সুইৎজারল্যান্ডে ঘুরতে যান।কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ‘ইজ নট ইট রোমান্টিক?’ তার পরের সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। নিক জোনাস আবার ‘জুমাঞ্জি: ওয়েলকাম টু দ্যা জঙ্গল’-এর সিক্যুয়েলে সই করেছেন।

ad

পাঠকের মতামত