272575

‘সৌদির মাথা ঘামানোর প্রয়োজন নেই’

ডেস্ক রিপোর্ট।। নতুন করে আকাশ প্রতিরক্ষার জন্য রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে কাতার। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়ে বলে, সৌদির এ ব্যপারে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেন, ‘রাশিয়ার সঙ্গে কাতারের অস্ত্র কেনা বিষয়ে সৌদিসহ অন্যান্য দেশের মাথা ঘামানোর প্রয়োজন নেই।’

দ্য নিউ আরবের খবরে বলা হয়, রাশিয়ার প্রতিনিধি সার্গেই লার্ভোভের সঙ্গে দোহায় এক সম্মেলনে আল-থানি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এটা আমাদের সার্বভৌমত্বের অধিকার। জানা গেছে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষার জন্য এস-৪০০ মিসাইল সিস্টেম কিনবে কাতার। কেনার বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী। গত বছর কাতারের এস-৪০০ কেনা নিয়ে সৌদির বাদশা সালমান ফ্রান্সের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল।

ad

পাঠকের মতামত