272613

বিয়ে করতে চেয়েছিলেন সৌরভকে, কিন্তু তারপর যা হল, নীরবতা ভাঙলেন নাগমা

স্পোর্টস ডেস্ক।। নাগমা, ভারতীয় ছবির জগতের পরিচিত নাম ৷ টলিউড ইন্ডাস্ট্রির ডাকসাইটে অভিনেত্রী নাম করেছিলেন বলিউডে এসেও নাগমা আজ অবধি বিয়ে করেননি ৷ তাঁকে বিয়ে করার প্রসঙ্গে তিনি বহুবার বলেছেন তাঁর জন্য যিনি লাইফ পার্টনার তাঁর খোঁজ এখনও পাননি তিনি ৷ আর তাই বিয়েও করেননি ৷

আসলে নব্বইয়ের দশকের অভিনেত্রী নাকি তৎকালীন ভারত অধিনায়ক সৌরভে-র সঙ্গে প্রেম করছেন এই জল্পনা জোরালো গুঞ্জনের আকার নিয়েছিল ৷ দু‘জন নিজেদের কেরিয়ারের টপে ৷ ক্রিকেট আর চলচ্চিত্র জগত সবসময়েই ভীষণ কাছাকাছি হাঁটে ৷ কিন্তু ওই জল্পনার পর আর কিছু বিশেষ হয়নি ৷

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এক স্বীকারোক্তি ৷ তিনি বলেছেন , ‘‘আমি ভালোবাসতাম , সেই সময় আমার কেরিয়ার নিয়ে আমি ব্যস্ত ছিলাম ৷ আমার ওপর অনেক দায়িত্ব ছিল ৷ দু‘জনের কেরিয়ারই খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল ৷ ফলে সেটা ক্ষতিগ্রস্ত হত , তাই আমি পিছিয়ে এসেছিলাম ৷ নিউজ ১৮ বাংলা

ad

পাঠকের মতামত