বনানী লেকে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
নিউজ ডেস্ক।। রাজধানীর বনানীর লেকে একটি শিশুর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। তার নাম পরিচায় পাওয়া যায়নি। সোমবার (০৪ মার্চ) রাতে সাড়ে ১১টার দিকে বনানীর ১১ নম্বর রোডের আনসার ক্যাম্প এলাকা সংলগ্ন লেকে শিশুটি ডুবে যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে জানান, লেকে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।




