272470

উপত্যকায় ৫৫,০০০ বিশেষ বাহিনী মোতায়েন করল ভারত

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান। দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। একদিকে পাক সেনার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, অন্যদিকে জঙ্গি হামলা, এই নিয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি। সন্ত্রাসবাদ দমনে সদা-সতর্ক ভারতীয় সেনা এবার জম্মু-কাশ্মীরে নয়া স্ট্র্যাটেজি নিয়েছে বলে জানা গিয়েছে। Wait, Watch And Take Tim, এই তিনে ভরসা করেই চলবে শত্রুকে গুঁড়িয়ে দেওয়ার পর্ব। ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪ এর একটি প্রতিবেদনে এমন সংবাদ পাওয়া গেছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই উপত্যকায় ৫৫,০০০ সিআরপিএফ আধিকারিক মোতায়েন করা হয়েছে। এবং এই নির্দেশও দেওয়া হয়েছে, অ্যান্টি-টেরর অপারেশনের সময় তাড়াহুড়ো করে যেন কোনও পদক্ষেপ তাঁরা না নেন। রবিবার হান্দওয়াড়ায় ৪৮ ঘন্টার গুলির লড়াইয়ে এক ইন্সপেক্টর সহ ৩ সিআরপিএফ ট্রুপারের নিহত হওয়ার পরেই নয়া নির্দেশ দেওয়া হয়।

সংবাদ সংস্থাকে এক সিআরপিএফ আধিকারিক জানান, জম্মু-কাশ্মীরে কর্মরত প্রত্যেক সিআরপিএফ ট্রুপারকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যান্টি-টেরর অপারেশন চলাকালীন ‘wait, watch and take time’ নীতি অনুসরণ করতে।  তবে এই নির্দেশ অভিনব তা বলা যাবে না। কারণ এটি এসওপি-র একটি অংশ, যা নতুন করে লাগু করা হয়েছে তিন আধিকারিক শহিদ হওয়ার পরে। তিনি আরও জানান, জঙ্গি নর্মূল করতে কিছুদন পর পরই স্ট্র্যাটেজি পরিবর্তন করা হয়।

ad

পাঠকের মতামত