272614

আসুন জেনে নেয়া যাক পেয়ারার পুষ্টিগুণ

ফল খেতে আমরা সবাই ভালোবাসি। ফল খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। পেয়ারায় রয়েছে প্রচুর পুষ্টি। এ ফলে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরের স্কার্ভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের শরীরের ভিটামিনের অভাব পূরণে পেয়ারার গুরত্ব অপরিহার্য।

নানা পুষ্টিগুণে ভরপুর পেয়ারা শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। পেয়ারা ভিটামিন ‘সি’র ভালো উৎস। ভিটামিন সি মুখগহ্বর, দাঁত ও মাড়ি সুস্থ রাখে। পাশাপাশি বিপাকেও সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু এই ফলের নানা পুষ্টিগুণ:

১। সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না; এটি প্রথমে ক্যারোটিনরূপে থাকে পরবর্তী সময়ে তা ভিটামিন এতে রূপান্তরিত হয়। ক্যারোটিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। চোখের রেটিনা ও কোষের সুস্থতা বজায় রাখতে এটি সাহায্য করে। ২। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ০.২১ মিলিগ্রাম ভিটামিন বি ১ ও ০.০৯ মিলিগ্রাম বি ২ পাওয়া যায়। এসব ভিটামিনের অভাবে বেরিবেরি ও মুখের ঘা-জনিত নানারকম অসুখ হতে পারে।

৩। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ৭৬ কিলোক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস থেকে খাদ্যশক্তি পেতে প্রতিদিন একটি পেয়ারা খাওয়া যেতে পারে। ৪। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ১.৪ গ্রাম প্রোটিন ও ১.১ গ্রাম স্নেহ পাওয়া যায়। ৫। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় পাওয়া যায় ১৫.২ গ্রাম কার্বোহাইড্রেট। এটি শরীরের অভ্যন্তরীণ কার্যকলাপে সাহায্য করে। তা ছাড়া ফলের পেকটিন ও সেলুলোজ রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

৬। পেয়ারা নানারকম খনিজ উপাদানে ভরপুর। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ০.৬ গ্রাম মিনারেল, ০.০৩ মিলিগ্রাম থায়ামিন, ০.০৩ মিলিগ্রাম রিবোফ্লেভিন, ১.৪ মিলিগ্রাম আয়রন, ২৮ মিলিগ্রাম ফসফরাস ও ২০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।

ad

পাঠকের মতামত