সিয়ামের বৌ ঘরে, নায়িকা পূজা চেরীর আত্মহত্যার বিষয়টি গুজব
বিনোদন ডেস্ক।। এখনও মাধ্যমিক লেবেলটা টপকাতে পারেনি পুজা চেরী। তারপরেও জনপ্রিয়তার তুঙ্গে পূজা। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পূজা। এর ফলে গত শুক্রবার তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রেম আমার টু’ এর প্রচারণায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। পুজা চেরীর এই ছবি মুক্তির আগে সিয়ামের সাথে জুটি বেঁধে দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি ব্যবসায়িকভাবে সফল ও আলোচনা তৈরি করে। সিয়াম ও পূজা জুটির রসায়ন বেশ ভালো হওয়ায় ছবি দু’টি সফল হয়েছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।
কিন্তু সম্প্রতি সিয়াম বিয়ে করেন। বিয়ের ফলে এই জুটি নিয়ে আলোচনা হচ্ছে। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সিয়ামের বিয়ে করার কারণে এই জুটির আঘাত হানতে পারে। মিডিয়া পাড়ার খবর চাওড় হচ্ছে সিয়ামের বিয়ের কারণে পূজা নাকি আত্মহত্যারও চেষ্টা করছেন। এমনকি তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। তবে এই খবর সত্য নয় বলে জানিয়েছেন পূজা। তিনি সিয়ামকে নিয়ে বেশ খোলামেলা কথাও বলেছেন।
মিডিয়ায় এমন খবর প্রকাশে বিষয়ে জানতে চাইলে পূজা বলেন, একদম সত্যি না। আমি যে জায়গায় শুটিং করতাম সেখানে আমার মা থাকতেন। আমি মায়ের সাথে থেকে কখন প্রেম করার সুযোগ পেলাম। আর প্রেমে করলাম না তো কেনও নিজেকে নিজেই ধ্বংস করবো।বিয়ের অনুষ্ঠানে কেনও যাননি জানতে চাইলে বলেন, মূলত পরীক্ষার কারণে আমি বিয়ের অনুষ্টানে যেতে পারি নাই। তবে আমার ইচ্ছা ছিলো বিয়েতে যাওয়ার।
পূজা আরও বলেন, আমি যখন এমন একটা খবর জানতে পারি তখন বেশ মজা পেয়েছি। আমি সিয়ামের কথা শুনে নাকি বিষ খেয়েছি। আমি নাকি আত্মহত্যা করতে চেয়েছি! এই কথা সিয়ামের কানেও গেছে। ও আমাকে ফোন করে বলেছে, এই তুমি কি এসব করছ নাকি? এসব কিন্তু ঠিক না।




