মরণঘাতী হৃদরোগ থেকে বাঁচবেন কিভাবে? জেনে নিন ১২টি উপায়
অগ্রসরমান পৃথিবীতে হৃদরোগীর সংখ্যা আশংকাজনক ভাবে বাড়ছে। সারাবিশ্বে মৃত্যুর প্রধানতম কারণ হচ্ছে করোনারী আর্টারী ডিজিজ নামক হৃদরোগ। এ রোগের প্রধান উপসর্গ হচ্ছে বুকের মাঝখানে তীব্র ব্যথা।
এ রোগীদের এক চতুর্থাংশ রোগী কোন চিকিৎসা পাওয়ার আগে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু কোলে ঢলে পড়ে। আর অর্ধেক রোগী মারা যায় ২৪ ঘন্টার মধ্যে। এটাতো বললাম উন্নত বিশ্বের পরিসংখ্যান, বাংলাদেশে এর পরিমান অনেক বেশি। তাই এই হৃদরোগের জন্য অপেক্ষা নয়, প্রতিরোধই উত্তম।
কিভাবে হৃদরোগ থেকে বাঁচবেন? : ১. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখুন। ২. ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন। ৩. ধূমপান বর্জন করুন। ৪. চর্বি জাতীয় খাবার কম খান। ৫. খাদ্য তালিকায় তাজা ফল মুল ও শাক সবজি রাখুন। ৬. খাদ্যে অতিরিক্ত লবন পরিহার করুন। ৭. বাঞ্চিত ওজন বজায় রাখুন। ৮. পরিমিত ব্যায়াম করুন। ৯. দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করুন। ১০. নিয়মিত প্রয়োজনীয় বিশ্রাম নিন। ১২. বুকের ব্যথায় কোন হেলাফেলা নয়, জরুরী ডাক্তারের পরামর্শ নিন।




